• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

নগরীর সোনাডাঙ্গায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

খুলনা ভিশন ডেক্স। স্টাফ রিপোর্ট / ৩০৫ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স
খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার(১ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খুলনা গেজেটকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, নিহত যুবক রং এর ঠিকাদার ছিল। রাত সোয়া ৯ টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই ঠিকাদার মাটিতে লুটিয়ে পড়ে।

তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯ টার দিকে ৩ জন যুবক টগরের বাড়িতে আসে। তাদের দরজা খুলে দিলে গল্প করার একপর্যায়ে ওই ৩ জন যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। তিনি আরও বলেন, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা