• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

দাকোপে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত।

দাকোপ প্রতিনিধি / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়কারণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলার ০৯ টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গণের সাথে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টা থেকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসমত হোসেন।

সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা , গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন গ্রাম আদালত এর শুনানি কার্যক্রম পরিচালনা, প্রতি মাসের শেষ কর্ম দিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত ও উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তরে প্রদান করতে হবে এবং আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত পরিচালনায় সদস্য সদস্যাদের দায় দায়িত্ব ইত্যাদি সহ গ্রাম আদালতের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সমন্বয় সভাটি সঞ্চালনা করেন শাহিনুর রহমান উপজেলা সমন্বয়কারী বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা