• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তল, রামদাসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা ভীষণ ডেস্ক। কাজী আতিক / ১০৭ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স
রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তল, রামদা ও চাকুসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতদের নিকট হতে ম্যাগজিনসহ ৭ ইঞ্চি লম্বা একটি পিস্তল , কাঠের বাটসহ লম্বা ২৪ ইঞ্চি একটি রামদা , একটি স্টিলের তৈরী চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের নিখিল দাস এর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাশ (৪১) , একই গ্রামের নিখিল মহলীর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিপেন মহলী (৪১) ও নতুন দিয়া গ্রামের মনোরঞ্জন মহান্তর ছেলে জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিত মহান্ত (৩০) ।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার ২১ জুলাই সন্ধ্যা অনুমান ৭.৩০ টার সময় রূপসা থানা পুলিশ সংবাদ পাই কয়েক ব্যক্তি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে পথচারীদের অস্ত্র দেখিয়ে মারধর করেছে। সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায় ।

রাত ব্যাপী অভিযান চালিয়ে ২২জুলাই সকাল অনুমান ০৭.৪০ টায় সময় খবর পায় দুষ্কৃতিকারীরা ডোবা গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার ভিতরে বিলের মধ্যে ঘেরের বাসায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিডিত্তে অনুমান ০৮.৫০ টার সময় ডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় পৌঁছে ধৃত আসামীদেরকে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ পাই। তখন পুলিশ ও স্থানীয় জনতা দুষ্কৃতিকারীদের হাতে দেশীয় অস্ত্র সস্ত্রসহ তাদের ঘিরে ফেলে।

এক পর্যায়ে অনুমান ১০:৪০টার সময় কৌশলে তাদের কাছে পৌঁছে গিয়ে পুলিশ ও জনতা সকলে একযোগে জাপটে ধরে ধস্তাধস্তি করে তাদেরকে নিরস্ত্র করে। এ সময় তাদের হাত থেকে রামদা, চাকু উদ্ধার করে আসামীদেরকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা তাদের হেফাজতে আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করে।

ধৃত আসামী নিপুন এর দেখানো মতে ডোবা গ্রামের নরনিয়া বিলে নিপুনের মৎস্য ঘেরের বাসার মধ্যে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তল উদ্ধার করা হয়।
ধৃত আসামীগনকে জিজ্ঞাসাবাদে জানায় যে, দীর্ঘ দিন যাবত অজ্ঞাতনামা বিভিন্ন স্থান হইতে অস্ত্র সংগ্রহ করিয়া নিজ হেফাজতে রাখিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে অপরাধ মুলক কার্যক্রম করে বলিয়া স্বীকার করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা