• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

মাগুরায় ১৯৮২ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব -৬

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৯৩ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স
র‍্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল ২৩ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন পারনান্দুয়ালী গ্রামে একটি অভিযান পরিচালনা করে ১৯৮২ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী ১। মোহাম্মদ সাকিল (২৫), পিতা- নুরুল আমিন, সাং- ১৯৬ দারিয়ারদিঘী রাবেতা, ইউপি- ৪৭০০ খুনিয়া পালং ০১নং ওয়ার্ড, থানা- রামু, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির নিকট হতে ১৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিকে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা