• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

মোংলায় অভিযানে প্রায় ১ লহ্ম টাকা মূল্যের ২৬৪ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৮১ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স

মোংলায় অভিযানে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ জুলাই মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সম্মুখে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা মূল্যের ২ শত ৬৪ ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিয়ার ক্যানের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা