আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৫
নিউজ ডেক্স
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিভিন্ন দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করতে হবে। চলমান জুলাই মাসের শেষ সপ্তাহে ও আগস্টের শুরুতে বৃষ্টিবলয়ের প্রভাবে খুলনাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খুলনা শহর এবং জেলার ফুলতলা-ডুমুরিয়া এলাকায় জলাবদ্ধতা প্রতিরোধে আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বার্থ বিঘিœত করে কোন খালের পানিপ্রবাহ বন্ধ করা যাবে না। বৃষ্টিতে খুলনার বিভিন্ন স্থানের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ সভায় জানান, জনগণের আকাঙ্খা অনুযায়ী ও ন্যায়সঙ্গতভাবে পুলিশ কাজ করতে চায়। খুলনা মহানগরীতে পুলিশের নিয়মিত টহল ও চেকপোষ্টগুলো চালু রয়েছে। সাম্প্রতিক অতীতে মেট্রোপলিটন পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা, ১৬০ কেজি গাঁজা-সহ উল্লেখ্যযোগ্য পরিমান মাদকদ্রব্য আটক করতে পেরেছে। ঘটে যাওয়া হত্যাকা-গুলোর কারণ উদঘাটন ও আসামীদের আটক করা সম্ভব হয়েছে। কিশোর গ্যাং এর উৎপাত বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম সভায় জানান, গত দুই সপ্তাহ জুড়ে খুলনায় ভারী বৃষ্টিপাতের ফলে ২৩৯৫৮ হেক্টরের মধ্যে ৫৬৫ হেক্টর জমিতে থাকা ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউশ-আমন ধান, পাট, মরিচ, সবজি, তরমুজ, শিম, আদা-সহ ৪৮১ হেক্টরে রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৩ হাজার ৭১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতির আর্থিক পরিমান প্রায় ২৭ কোটি ৬৫ লাখ টাকা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.