• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

খুলনা বিভাগে অনলাইনে সব ধরনের জিডি করা যাবে

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৮০ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

কাজী আতিক

খুলনা বিভাগে অনলাইনে সব ধরনের জিডি করা যাবে
শুধু হারানো নয়, এখন থেকে খুলনা বিভাগের ৬৪টি থানায় অনলাইনে সব ধরনের জিডি করা যাবে। রোববার (২০ জুলাই) রাত ১২টা থেকে শুরু হবে এ কার্যক্রম।

ফলে দিনে-রাতে যে কোনো সময় যে কোনো স্থানে বসে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যে কোনো ধরনের জিডি করা যাবে। তবে অনলাইন জিডি করার জন্য প্রথমে গ্রাহককে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর থেকে তিনি যে কোনো বিষয়ে জিডি করতে পারবেন।

বিকেলে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।

তিনি বলেন, আজ রাত ১২টায় খুলনা জেলার ডুমুরিয়া থানায় আনুষ্ঠানিকভাবে জিডি কার্যক্রমের উদ্বোধন হবে।

অনলাইন জিডির সুবিধা সম্পর্কে ডিআইজি বলেন, খুব সহজে নাগরিক তার অভিযোগ পুলিশকে জানাতে পারবেন। এছাড়া অভিযোগের সর্বশেষ অবস্থাও জানা যাবে। তদন্তকারী অফিসারের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারবেন অভিযোগকারী। এছাড়া অনলাইনের জিডির কপিও প্রিন্ট করা যাবে। এজন্য সংশ্লিষ্ট থানায় যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনের জিডিতে থানার সিল-স্বাক্ষরের প্রয়োজন নেই। শুধুমাত্র যেটি অনলাইন জিডিতে উল্লেখ থাকবে তাতেই কাজ করা যাবে।

অনলাইনের জিডির জন্য সংশ্লিষ্ট নাগরিকের জাতীয় পরিচয়পত্র, সচল মোবাইল নম্বর ও স্মার্টফোন এবং লাইভ ছবি লাগবে। প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। পরে তা থেকে যে কোনো ধরনের জিডি করা যাবে।

তিনি আরও বলেন, আগে শুধুমাত্র কোনো কিছু হারিয়ে গেলেই তার জন্য অনলাইন জিডি করা যেত। এখন সব ধরনের জিডির সুযোগ করে দেওয়া হয়েছে। এরমধ্য দিয়ে আর পুলিশের কাছে তথা থানায় যাওয়ার প্রয়োজন হবে না। কেউ হুমকি দিলেও ঘরে বসেই করা যাবে জিডি। তবে কেউ মিথ্যা জিডি করলেও তার জন্য রয়েছে কঠোর আইন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা