• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

ভ্যানেটিব্যাগে ৬লহ্ম টাকা ও মাদকসসহ এক নারী আটক

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ১২১ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ আফরিন হামিম ওরফে তমা (৩০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ে অভিযানে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈকত মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কালাম ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। বিকেল ৫টা ৩৫ মিনিটে মোল্লাহাট থেকে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক নারী যাত্রীকে সন্দেহজনক মনে হলে নারী পুলিশ সদস্যরা তার ব্যাগ তল্লাশি করেন।
এ সময় ভ্যানিটিব্যাগ থেকে ১২০০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। গ্রেপ্তার আফরিন হামিম দীর্ঘদিন ধরে বাগেরহাট ও আশপাশের এলাকায় মাদক পাচারে জড়িত ছিল।
ঘটনার বিষয়ে এসআই সৈকত মল্লিক ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে গ্রেপ্তারকৃত নারী এবং ইয়াবাগুলো জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা