আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শরণখোলায় হরিণের মাংসসহ আটক ২
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২৫
নিউজ দেক্স
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির অভিযানে ১০ কেজি হরিণের মাংসসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ফরেস্টারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৩১) নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের সাইট বক্সের ভেতরে লুকানো অবস্থায় একটি বস্তাবন্দী ককসিট থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় দুইজনকে।
আটককৃতরা হলেন- বাগেরহাটের কচুয়া গ্রামের জোনাব আলীর ছেলে আঃ ছালাম (৪০) ও মোড়েলগঞ্জ থানার সন্নাসী ছোট পুরি গ্রামের মোঃ বারেকের ছেলে মোঃ জাকারিয়া (২৫)।
বন বিভাগ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.