• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

খুলনার সাব্বির হত্যা মামলার আসামীকে আটক করেছে র‍্যাব

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৮১ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স
র‍্যাব ৬ ও র‍্যাব -১১ এর যৌথ আভিযানে খুলনার রুপসা এলাকার সাব্বির হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে। বুধবার( ১৬জুলাই) ভোরে র‌্যাব-৬, এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারে বর্ণিত প্রধান পলাতক আসামি সোহাগ হাওলাদার (৪৭), পিতা- মৃত আঃ রশিদ হাওলাদার, সাং- রাজাপুর, থানা- রুপসা, জেলা- খুলনা’কে আটক করে।
জানা যায়, ভিকটিম সাব্বির (৩২) ভাংগাড়ির ব্যবসা করতেন। গ্রেফতারকৃত আসামি ও অন্যান্য আসামিরা ভিকটিমের পূর্ব পরিচিত এবং ভিকটিমের সাথে এজাহারে বর্ণিত আসামিদের দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন (২৬ জুন) রাতে আটককৃত আসামিসহ অন্যান্য আসামিরা খুলনা জেলার রুপসা থানাধীন রাজাপুর এলাকায় ভিকটিমকে ডেকে নিয়ে আটককৃত ১নং আসামির হুকুমে এজাহারে বর্ণিত অন্যান্য আসামিরা ভিকটিমকে এলোপাথারি ভাবে গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে খুলনা জেলার রুপসা থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের আটক করে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে।
আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা