• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

ছাত্ররাজনীতিকে ‘না’ বললো খু‌বির সহস্রাধিক নবীন শিক্ষার্থী

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ২৩৭ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স
সন্ত্রাস ও ছাত্ররাজনীতিকে না বলে শপথ নিলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত সহস্রাধিক শিক্ষার্থী। সোমবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশনের শেষ দিনে দুই শতাধিক শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

শপথে বিশ্ববিদ্যালয়কে মাদক ও র‌্যাগিংমুক্ত রাখার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। এর আগে চার দিনে আরও আট শতাধিক নবীন শিক্ষার্থীকে শপথ পড়ানো হয়। উক্ত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুনভাবে মুদ্রিত স্টুডেন্ট হ্যান্ডবুক বিতরণ করা হয়।

নবীন শিক্ষার্থীদের ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশনের শেষ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো ছাত্ররাজনীতিমুক্ত, সেশনজটবিহীন ও একাডেমিকভাবে শৃঙ্খলিত পরিবেশ। এখানকার একাডেমিক ক্যালেন্ডার নির্ধারিত সময়েই শিক্ষাক্রম শেষ করতে সহায়তা করে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি আকর্ষণ।

তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের বহুমাত্রিকভাবে গড়ে তুলতে সক্ষম হয়। তিনি শিক্ষাজীবনের অর্জনগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ‘কপিং এন্ড থ্রাইভিং ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ ছাড়াও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, সেন্টার ফর প্রিভেনশন অব সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন এবং খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. খসরুল আলম রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।

ওরিয়েন্টেশনের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন এবং হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা