নিউজ ডেক্স
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ গত ১০ জুলাই রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন কেডিএ নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি বাগেরহাটের চিতলমারীর শিবপুরের দাউদ শেখের ছেলে আরিফ মোঃ রাজাকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।