আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
*খুলনায় ৩ মামলায় ৮ বছর সাজাসহ মোট ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬*
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৫
নিউজ ডেক্স
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সদর কোম্পানি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই ২০২৫ তারিখ ০৮৪৫ ঘটিকায় খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানাধীন পূজা খোলা, ছোট বয়রা, কালীবাড়ি সার্বজনিন পূজা মন্দিরের সামনে হতে অভিযান পরিচালনা করে ০৩ (তিন)টি মামলায় ০৮ বছর সাজাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। লাবু মোল্লা (৩৫), পিতা- আবু বক্কর মোল্লা, সাং- পারচন্দ্রদীঘলিয়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.