• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ১০৬ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স
‘দেশ গড়াতে জুলাই পদযাত্রা’ সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আ. লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৭ জুলাই) নাটোরে এক বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এসময় নাহিদ ইসলাম বলেন, আমরা শুনেছি, নাটোরে আমাদের কর্মসূচিতে ব্যানার ছিড়ে বাধা দিতে চেয়েছিল। আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মাত্র এক বছর আগে যারা এভাবে কর্মসূচিতে বাধা দিয়েছে তারা আজ নিজেরাই বাংলাদেশে নাই। ঐ পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে সামনের দিনে যারা বাধা দিবে তাদের পরিণতিও সেদিকেই যাবে।

এছাড়া তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নাটোরের ছাত্র-জনতার ঐক্যবদ্ধের কারণেই আমরা পতন ঘটাতে পেরেছি। এবার আমাদের যাত্রা দেশ গঠনের। নতুন বাংলাদেশ গঠন করবো আমরা। যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে,ইনসাফ থাকবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা আমাদের।

দেশ গড়তে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আপনারা তরুণদের সহযোগিতা করুন, ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।

এছাড়া, জুলাই ঘোষণা, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা এনসিপি সহ্য করবে না বলেও জানান নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা