• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

মাগুরায় যৌতুকের জন্য হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ৬ ও র‍্যাব -৪ এর যৌথ আভিযানিক দল

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৪২ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিউজ ডেক্স
র‍্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৩০ জুন ২০২৫ তারিখ রাত ০২১৫ ঘটিকায় র‌্যাব-৬, ও র‌্যাব -৪ এর যৌথ আভিযানিকদল ডিএমপি ঢাকা এর মিরপুর মডেল থানাধীন বড়বাগ এলাকা হতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ শামীম শেখ (৩২), পিতা- মোঃ মিরাজ শেখ, সাং- শিবরামপুর, থানা-মাগুরা সদর, জেলা- মাগুরাকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামি পরস্পর স্বামী-স্ত্রী। বিবাহের পর হতে গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে প্রায় সময় যৌতুকের জন্য শারীরিক ও মানুষিক নির্যাতন করে । এরই ধারাবাহিকতায় ২৫ জুন ২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪০০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে যৌতুকের জন্য মারিপিট করে এবং তার হাতে থাকা লাঠি দ্বারা ভিকটিমের শরীরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে একই তারিখ ১৪৫৫ ঘটিকার সময় মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে মাগুরা জেলার সদর থানায় আসামিদের বিরুদ্ধে একটি যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা