• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

যশোরে জুতার মধ্যে পাওয়া গেল ৫টি স্বর্ণের বার, পাচারকারী আটক

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ১৬৫ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিউজ ডেক্স
যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে হতে ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্নের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার (২৫ জুন) সকালে যশোর ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের এই চালানটি আটক করে।এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯ নম্বর কোর্টবাড়ী এলাকার আজগর মোল্লার ছেলে ময়নাল মোল্লা (৩৫) কে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়নাল মোল্লা নামের এক ব্যক্তি জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে স্বর্ণের একটি চালান সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সীমান্তে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের টহলদলের সদস্যরা অভিযান পরিচালনা করে ৫টি স্বর্ণের বারসহ ময়নাল নামে একজন পাচারকারীকে আটক করা হয়। যার ওজন ৫৮৫.৫৪ গ্রাম। এবং আটককৃত স্বর্ণের সিজার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মামলা দিয়ে উদ্ধারকৃত স্বর্ণের চালান সহ পাচারকারীকে যশোর কতোয়ালী থানায় হস্থান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা