• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সাংবাদিক শাহীনের মায়ের ইন্তেকাল

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৩৫৪ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) আজ সোমবার বেলা পৌনে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ আসর বাদ রূপসা কলেজের সামনে আল-আকসা মাদ্রাসা মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মসজিদের পাশে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক সামছুজ্জামান শাহীনের মায়ের আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের সদস‌্যদের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন খুলনা গে‌জে‌টের সম্পাদক মো: মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক আবুল হাসান হিমালয়, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, স্টাফ রিপোর্টার নিপা মোনালিসা, জাহিদুল সাগর, আয়েশা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, ফটো সাংবাদিক মোহাম্মদ এম এ সাদী, ভিডিও এডিটর মেহেদী হাসান বাপ্পিসহ খুলনা গেজেটের পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুরূপভাবে খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য শাহীনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ কার্যনির্বাহী সদস্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা