• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

যশোরে ‘আড্ডাখানা’য় পঁচা-বাসি খাবার, ৫০ হাজার টাকা জরিমানা

খুলনাভিশন ডেক্স। / ১১৭ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

নিউজ ডেক্স

পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং পরিবেশনের দায়ে যশোর শহরের ‘আড্ডাখানা’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ জুন) দুপুরে শহরের মুজিব সড়কের সার্কিট হাউসের সামনে এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এর আগেও বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পায়।

অভিযান সূত্রে জানা যায়, রেস্টুরেন্টের ফ্রিজে পঁচা ও বাসি বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করা হয়েছিল। যেগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসব খাবার জব্দ করে পরবর্তীতে ধ্বংস করা হয়। এছাড়া পুরো রেস্টুরেন্টের পরিবেশকে অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক নেছার চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, সম্প্রতি বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা ত্রুটি শনাক্ত করে এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা