• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

জীবননগর সীমান্তে দেড় কোটি টাকার মূল্যের স্বর্ণের বারসহ যুবক আটক

খুলনা মিশন ডেক্স। কাজী আতিক / ২৫৯ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

নিউজ ডেক্স

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ মমিন (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি।

রোববার (২২ জুন) রাত ৮ টার দিকে উপজেলার ইসলামপুর পিচ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মমিন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে।

বিজিবির পক্ষ থেকে রাত সাড়ে বারোটার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, জীবননগর গয়েশপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৯/২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মমিন নামের ওই ব্যক্তি একটি বাইসাইকেলে করে ভারতে পাচারের উদ্দেশ্যে ৮টি স্বর্ণের বার এবং ছোট একটি স্বর্ণের টুকরাসহ যাচ্ছিলেন।

টহল দলের সদস্যরা সন্দেহজনক গতিবিধির কারণে তাকে থামিয়ে তল্লাশি চালায় এবং স্বর্ণগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম।

উদ্ধার করা স্বর্ণ এবং বাইসাইকেলসহ জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য এক কোটি ৬৩ লাখ ৪৬ হাজার টাকা বলে বিজিবি জানান।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আরও জানান, আটক মমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা