• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বটিয়াঘাটায় জাতীয় ফল মেলা উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অরুপ জোদ্দার, স্টাফ রিপোর্টার / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

অরুপ জোদ্দার:

‌”দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা -২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয় উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় । কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল,মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন । অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে আঃ হাই খান, দীপন কুমার হালদার, পিন্টু মল্লিক, ধ্রুব জ্যোতি সরকার, প্রতাপ বালা, কমলেশ বালা, জীবনানন্দ রায়,শিউলি রাণী বিশ্বাস, নিবেদিতা বাছাড়,ইলোরা আক্তার, লিপিকা মন্ডল সহ ফলচাষী কৃষক ও কৃষাণীরা । এসময় অতিথিবৃন্দ ফল মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশীয় ও বিদেশী জাতের ফলের স্টল ঘুরে দেখেন এবং অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষীণ করে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা