• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

নগদের ৫৫ লাখ টাকার ‘ছিনতাই নাটক’ ফাঁস, উদ্ধার ৩২ লাখ

খুলনাভিশন ডেক্স। / ১০১ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিউজ ডেক্স
যশোর-মণিরামপুর সড়কের কুয়াদা জামতলা মোড়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের রহস্য উন্মোচন হয়েছে। শুরুতে এটিকে সংঘবদ্ধ ছিনতাই বলা হলেও, তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। এই ঘটনায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নগদের সংশ্লিষ্ট কয়েকজন, প্রাইভেটকার চালকসহ মোট ৭ জনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। উদ্ধার হয়েছে ৩২ লাখ টাকা।

নগদ কোম্পানির যশোর শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, ১৭ জুন সকাল সাড়ে ৯টায় তিনি তার ব্যবহৃত প্রাইভেটকারযোগে মণিরামপুর যাচ্ছিলেন। পথে কুয়াদা জামতলা মোড়ে পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে এবং ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

কিন্তু গোয়েন্দা বিভাগ সারাদিনের তদন্তে ভিন্ন তথ্য সংগ্রহ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত একটি নাটক ছিল। পরিচিত কয়েকজনকে হেলমেট পরিয়ে ছিনতাইয়ের দৃশ্য সাজানো হয় বলে সন্দেহ করছে পুলিশ। এর সাথে কোম্পানির কর্মচারীরা জড়িত বলে ডিবি পুলিশ ধারণা করছে। ১৭ জুন রাত ৯টার দিকে সন্দেহভাজন চারজনকে ডিবি হেফাজতে নেয়। এরপর ঘটনাটির গভীরে তদন্ত শুরু করে তারা। ১৮ জুন সকাল ১১টা পর্যন্ত মণিরামপুর ও যশোর শহরের পোস্ট অফিসপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে এ পর্যন্ত ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভুঁইয়া।

তিনি জানান, বাকি টাকার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবং সব টাকা উদ্ধার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা