• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

অবৈধ বিদ্যুৎ সংযোগ, রেস্টুরেন্ট মালিককে জরিমানা

খুলনা ভীষণ ডেক্স। / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শেখ ফারুক
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা শহরের দক্ষিণা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় শহরের শহীদ নাজমুল সরণির মিনি মার্কেট সংলগ্ন দক্ষিণা রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।

জানা যায়, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে শহরের মিনি মার্কেট এলাকায় দক্ষিণা রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইজুল ইসলাম দক্ষিণা রেস্টুরেন্ট মালিক জান্নাতুল ফেরদৌসকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অবৈধ সংযোগ দেওয়ার অপরাধে ইলেক্ট্রেশিয়ান শাহিনুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইজুল ইসলাম জানান, শুরু থেকেই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারা রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিল। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় রেস্টুরেন্ট মালিককে জরিমানা করা হয়েছে।

তবে রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মোন্তাছির বলেন, আমরা হাজার হাজার টাকা ভ্যাট দেই। সামান্য বিদ্যুৎ সংযোগ কেন অবৈধভাবে নেবো। আমরা বিষয়টি অবগত ছিলাম না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা