আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগে দুইজন আটক
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৫
শেখ ফারুক
সাতক্ষীরায় দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ স্থানীয় জনতা সন্দেহভাজন দুই অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশি সৌন্দর্য করেছে। সোমবার (১৬ জুন) বিকাল পাঁচটার দিকে সদর উপজেলার আলিপুর বাস স্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে।
সন্দেহভাজন আটক দুই অপহরণকারী হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মো. ওয়াজেদ আলী গাজীর ছেলে গাজী মোস্তফা (৫০) ও সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মো. গফুর শেখের ছেলে মো. শওকাত শেখ (৩৮)।
পুলিশ জানায়, সোমবার বিকাল পাঁচটার দিকে গাজী মোস্তফা ও শওকত শেখ সাতক্ষীরা সদরের আলিপুর তালবাড়িয়া কওমি মাদ্রাসা হতে দুইটি শিশুকে ভুলভাল বুঝিয়ে আলিপুর বাস স্ট্যান্ডে নিয়ে যায়। এসময় তাদের চলাফেরা দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন উপরোক্ত দু’জনকে কিডনাপার ভেবে গণপিটুনি দিয়ে তালবাড়িয়া কওমি মাদ্রাসায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের দুজনকে সদর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ সন্দেহভাজন দুজন কিডন্যাপারকে গ্রেপ্তার করে করে থানায় নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলের আশে পাশের আইন শৃংখলা সাভাবিক আছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.