• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

অপরাধ নিয়ন্ত্রণ কৌশল নির্ধারণে খুলনা মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৮৪ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

কাজী আতিক
খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে এবং কিশোর গ্যাং সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে আজ সোমবার(১৬ জুন) সকাল ১০ ঘটিকায় কেএমপি সদর দপ্তরে অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ দমনে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সফলতা এবং ব্যর্থতা চিহ্নিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা তুলে ধরেন। ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে সাইবার পেট্রোলিং জোরদারে গুরুত্বারোপ করেন। তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। নগরীতে এলাকাভিত্তিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অপরাধীদের ডাটাবেইস তৈরি ও হালনাগাদ করা, জনগণের সাথে যোগাযোগ ও আন্তঃসম্পর্ক বৃদ্ধি করা, পুলিশ-জনগণ পার্টনারশিপ সভা আয়োজন করা, সহিংসতা বিরোধী সচেতনতা কর্মসূচি পালন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে এবং উঠতি বয়সী তরুণদের পড়ার টেবিলে ফেরাতে আড্ডাস্থল গুলোতে সন্ধ্যায় বা রাতে উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সচেতনতামূলক ক্যাম্পেইন, থানায় কিশোর অপরাধ মনিটরিং ডাটাবেইস সংরক্ষণ এবং মাদকবিরোধী সপ্তাহ ঘোষণা করে প্রচারণা চালানো ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন করার জন্য সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ ডেপুটি পুলিশ কমিশনার, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা