• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

পাইকগাছায় বীমার টাকা আদায়ের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

নিউজ ডেক্স

পাইকগাছা বীমার টাকা আদায়ের দাবিতে শত শত গ্রাহকদের লাখ লাখ টাকা আত্মসাৎকারী আমিরুল ইসলামের আটকের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকোটমারী গ্রামের মৃত সওকত গাজীর ছেলে পোষ্ট মাস্টার আমিরল ইসলাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স পলিসি’র মাঠকর্মী। তিনি ভ্যাকোটমারী ও বেতবুনিয়া পতন আাবাসনের (গুচ্ছ গ্রাম) আাছিয়া, মুসলিমা, আয়রা বেগমসহ শতাধিক মহিলা গ্রাহকের নিকট থেকে বেশি মুনাফার লোভ দেখয়ে ১৬ বছর মেয়াদি বিমা করান। মেয়াদ শেষ হলেও গ্রাহকদের টাকা তুলে দিতে তালবাহানা শুরু করেন। উপায় না-পেয়ে গ্রাহকরা চুকনগর বীমা অফিসে যেয়ে দেখেন তাদের কিস্তির কিছু টাকা জমা দিয়ে বাকি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

বীমার টাকা আদায়ের দাবিতে শনিবার দুপুরে বেতবুনিয়া মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে আছিয়া বেগম বলেন, প্রতি বছর আমাদের নিকট থেকে কিস্তির টাকা নিয়েছে আমিরুল। কিন্তু আমরা অশিক্ষিত হওয়ায় আমাদের ভুয়া রিসিভ দিয়ে নিজে টাকা আত্মসাৎ করেছে।

মুসলিমা বেগম বলেন, আমার বীমা ১৬ বছর পূর্ণ হয়েছে কিন্তু অফিসে টাকা উত্তোলন করতে যেয়ে দেখি মাত্র ৫ কিস্তির টাকা জমা দিয়েছেন। বাকি টাকা মাঠ কর্মী আমিরুল ইসলাম মেরে দিয়েছেন।

ফনি বিবি বলেন, আমি আমিরুলসহ বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে যা টাকা পাই তার থেকে বাঁচিয়ে একটা বিমা করেছি। সেই টাকা আমিরুল অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেছে। আমরা এখন কি করবো? কার কাছে যাব?


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা