• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ চাঁদাবাজ দেশীয় অস্ত্রসহ আটক

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

শেখ ফারুক

সাতক্ষীরার আশাশুনিতে শীর্ষ চাঁদাবাজ ও জবর দখলকারী ও একাধিক মামলার আসামী শ্রীউলা গ্রামের মোঃ সালাম সরদারের ছেলে মহাসিন (৩৫) দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনির কর্মরত ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে শ্রীউলা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনী।
আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ব্যবহারিত মোবাইল ফোন ছাড়াও ১৩টি অতিরিক্ত বিভিন্ন কোম্পানির সিম, ১টি স্মার্ট ফোন, ১টি ফয়েল পেপার, ২টি গ্যাস লাইট, ১টি টর্চ লাইট, ১টি হাসু দা, ১টি শাবল ও ১টি খুনতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করাহয়।
আটককৃত আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণের জন্য থানায় হস্তান্তর করেন।—


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা