• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

গুমের ঘটনায় হরর মিউজিয়াম গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

খুলনা ভীষণ ডেস্ক। কাজী আতিক / ১১১ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

নিউজ ডেক্স
গুমের শিকারদের ঘটনা নিয়ে একটি হরর মিউজিয়াম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ জুন) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী গুম সংক্রান্ত কমিশন তাদের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনটি হস্তান্তর করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় কমিশনের সদস্য নূর খান, সাজ্জাদ হোসেন ও নাবিলা ইদ্রিসসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কী ভয়াবহ একেকটি ঘটনা! আমাদের সমাজের “ভদ্রলোকেরা”, আমাদেরই আত্মীয়–পরিজনেরা এ ঘটনাগুলো ঘটিয়েছে।’ তিনি প্রতিবেদনের তথ্য ঘিরে একটি হরর মিউজিয়াম প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং বলেন, ‘তিন ফিট বাই তিন ফিট খুপরির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার নির্মমতার চিত্র মানুষের সামনে তুলে ধরা উচিত।’

প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের নির্দেশ দেন এবং বলেন, এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে। তিনি প্রতিবেদনভিত্তিক করণীয়গুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে পাঠানোরও নির্দেশ দেন, যাতে দ্রুত বাস্তবায়ন শুরু করা যায়।

কমিশন জানায়, এখন পর্যন্ত তাদের কাছে ১ হাজার ৮৫০টি অভিযোগ এসেছে, যার মধ্যে ১ হাজার ৩৫০টি যাচাই–বাছাই সম্পন্ন হয়েছে। সদস্যদের ধারণা, অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। এখনও গুম হওয়া তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গুমের ঘটনায় জড়িত কিছু কর্মকর্তা আত্মশুদ্ধির প্রয়াসে কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি দুইজন কর্মকর্তা লিখিতভাবে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন, যা গণভবনে পাওয়া গেছে। তৎকালীন সেনাপ্রধান জনসমক্ষে এসব চিঠির বিষয় স্বীকারও করেছেন।
গুমের শিকার ব্যক্তিদের পরিবার যাতে ব্যাংক লেনদেনসহ কিছু নাগরিক সুবিধা পায়, সে বিষয়ে আইনি সংস্কারের পরামর্শও দিয়েছে কমিশন। প্রস্তাব করা হয়েছে, বিদ্যমান সাত বছরের নিখোঁজ থাকার শর্ত কমিয়ে পাঁচ বছরে আনা হোক।
প্রধান উপদেষ্টা কমিশনের সাহসী কাজের জন্য তাদের ধন্যবাদ জানান এবং বলেন, আপনারা ভয়ভীতি, হুমকি উপেক্ষা করে যে কাজ করছেন, তা ভবিষ্যতের মানবাধিকারকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা