• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

পুলিশের ছুটি বাতিল, ডাকাতি ঠেকাতে নেয়া হবে যাত্রীদের ছবি

খুলনা ভিশন ডেক্স। / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নিউজ ডেক্স

ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ঈদের ১০ দিনের ছুটি সামনে রেখে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, ঈদযাত্রায় চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

চাঁদাবাজি যে-ই করুক, তার দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেয়া হবে। ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ঈদের মতো এবারও আসন্ন ঈদুল আজহায় যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীদের যাওয়া-আসার সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কিনা, সেটির তদারকিতে একটি কমিটি গঠন করা হবে। এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছেন। যাত্রী ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠার সময় সবার ছবি নেয়া হবে, জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা