• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ : মনা

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৫০ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

নিউজ ডেক্স
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের সমাজের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

রবিবার (১ জুন) বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি গৃহিত ৫দিনের কর্মসুচির শেষ দিনে মহানগর যুবদল আয়োজিত ২০(কুড়ি)জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাবা-মায়ের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হয় এটি সমাজে একটি প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার, বাস্তবতা হচ্ছে অধিকাংশ প্রতিবন্ধিতার কারণ জানা যায়নি। তবে প্রতিবন্ধিতার কারণ যাই হোক না কেন এগুলোর ওপরে বাবা-মার কোনো হাত নেই। তাই সন্তানের প্রতিবন্ধিতার জন্য বাবা-মাকে দোষারোপ বা দায়ী করা ঠিক নয়।

প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় মানবিক সহায়তা অনুষ্ঠান মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসুচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে যুবদল আশা প্রকাশ করেন। পরে অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা