• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনারের বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৮৭ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

কাজী আতিক

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনোয়ার হোসেন খান এর ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার(২ জুন) কেএমপি হেডকোয়র্টার্সে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন।
পুলিশ কমিশনার বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স)আবু রাহান মোহাম্মদ সালেহ; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) মেরিনা আক্তার এবং সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি)মোঃ গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা