• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

আনসার কর্মকর্তা খুশির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭৩ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের নানা অনিয়ম, দুর্নীতি, নকল জাতীয় পরিচয়পত্র তৈরি, জাল স্বাক্ষর করে টাকা আত্মসাৎ, মৌলিক প্রশিক্ষণে অনিয়ম, প্যারেডের ভাতা আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

উপজেলার শ্যামকুর ইউনিয়ন আনসার ভিডিপি দলনেত্রী নাইমা আক্তার ও মান্দারবাড়িয়া ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মাসুন রানা আনসার তার বিরুদ্ধে উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (মনিরটিং), উপপরিচালক (সমন্বয়) জেলা আনসার কমান্ড্যান্টের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে ঘুষ গ্রহণ করে নিয়োগ দেওয়া, টাকার বিনিময়ে নকল জাতীয় পরিচয়পত্র তৈরি, ভুয়া বিল ভাউচার দেখিয়ে টাকা আত্মসাৎ, নিয়োগপ্রাপ্তদের ডিউটি বণ্টনে টাকা নেওয়া, আনসার সদস্যদের দমনপীড়নসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে।

নাইমা আক্তার বলেন, মৌলিক প্রশিক্ষণের প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করাসহ এলাকা ভিত্তিক প্রার্থী হতে হবে।

কিন্তু খুশি কাউকে কিছু না জানিয়ে নিজের ইচ্ছা মতো টাকার বিনিময়ে কাজিরবের ইউনিয়নের দলনেতা খাইরুল আলমের সহযোগিতায় বয়সসীমা উত্তীর্ণদের প্রশিক্ষণ ও সনদ বিক্রি করেছেন।

গত ১৬ মে উপজেলা প্রশিক্ষক ও মহিলা প্রশিক্ষিকা বাছাইয়ে মোট ৪৮ জনকে বাছাই করা হয়। এদের মধ্যে অধিকাংশ প্রশিক্ষণার্থী কাছ থেকে টাকার বিনিময়ে ঘরোয়া পদ্ধতিতে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং ইউনিয়ন জাল-জালিয়াতি করেন খুশি খাতুন।

অন্যদিকে প্যারেডের ভাতা জাল স্বাক্ষরে আত্মসাতের অভিযোগ করেছেন মান্দারবাড়িয়া ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মাসুন রানা।

অভিযোগে তিনি উল্লেখ করে বলেন, সরকারিভাবে গত ২৬ মার্চ ৩২ জন দ্বারা প্যারেড পরিচালনা করার নির্দেশ থাকলেও খুশি খাতুন (উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা) মাত্র ১০ জনকে দিয়ে প্যারেড পরিচালনা করেন। মাস্টাররোলে আমিসহ বাকিদের নাম দিয়ে জাল সাক্ষরে সরকারি অর্থ লোপাট করেছে। প্যারেডে অংশগ্রহণকারীদেরকেও দেওয়া হয়নি কোন সম্মানী।

মাস্টাররোলে বর্ণিত উপজেলা সহকারী আনসার কম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলম, ইউনিয়ন প্লাটুন কমান্ডার জাকির হোসেন, ওয়ার্ড দলনেতা তোহিদ ইসলাম, সহকারী প্লাটুন কমান্ডার কাশেম আলী জানান, এবার ২৬ মার্চ প্যারেডের বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি।

অথচ মাস্টাররোলে আমাদের নাম বিদ্যমান এবং ভুয়া সাক্ষর করে সে টাকা উত্তোলন করা হয়েছে।
মহশপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ করেন অন্য সহকর্মীরাও। তারা জানান, নির্বাচন, দুর্গাপূজা এবং ঈদসহ নানা সময়ে দায়িত্ব বণ্টন করা হয় টাকার বিনিময়ে।

অভিযুক্ত খুশি খাতুন বলেন, আমি পরিস্থিতির শিকার। স্টাফদের ওপর বিশ্বাস করে, অনেক কিছু যাচাই না করায় আমার কিছু ভুল আছে।

এ ভুলের সুযোগ নিয়ে আমাকে ফাঁসাতে চাইছে একটি মহল।

লিখিত অভিযোগের বিষয়ে ঝিনাইদহ জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মিজানুর রহমান বলেন, বিষয়টির তদন্ত পক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা