• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার,চার ছিনতাইকারীকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ৭৮ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

নিউজ ডেক্স

৪ ছিনতাইকারীকে আটক, দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
গত ২৮ মে হরিণটানা থানায় একটি দস্যুতার মামলা রুজু হয়। ছিনতাইকারীদের সনাক্ত ও আটকের জন্য মামলার তদন্ত শুরু করে থানা পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে দুপুরে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুন্দিয়া জঙ্গলবাধাল এলাকা হতে আসামী ১) দেলোয়ার সরকার (২৯), পিতা-নিজাম উদ্দিন,
স্বপন সরকার, সাং-ইসলাম নগর, ময়ূর ব্রীজ কাদেরের কালভাটের পাশে, থানা-হরিণটানা, ২) রিয়াদ খলিফা (২২), পিতা-মোঃ শাহিন খলিফা, সাং-কেনাভাঙ্গা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-সোনাডাঙ্গা নবীনগর, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৩) সাইফুল গাজী (৩২), পিতা-মৃত মাগরেব গাজী, সাং-আইডিয়াল কলেজ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনাদেরকে আটক করে। আটককৃত আসামী দেলোয়ারের হেফাজত হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি চাপাতি ও বাদীর নিকট হতে ছিনিয়ে নেওয়া ১টি স্যামস্যাং মোবাইল এবং ১টি ট্যাব উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত( ২৯ মে)কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বটতলী বাজার হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি SUZUKI মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপর আসামী তুষার শেখ (২০), পিতা-গোলাম মোস্তফা শেখ, সাং-বারাসাত, থানা-তেরখাদা, এ/পি সাং-খানজাহান নগর, থানা-হরিণটানা, খুলনাকে গত ৩০ মে ২০২৫ খ্রিঃ বিকেলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার ছিনতাইকারী। তারা নগরীর বিভিন্ন থানা এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আত্মগোপন করে থাকে। মামলাটির তদন্ত অব্যাহত আছে। আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা