• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline
খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ

কয়রায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ২০৫ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

নিউজ ডেক্স
খুলনা জেলার কয়রায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে হত্যাকান্ডের ঘটনায় বড় ভাই গ্রেপ্তার। শুক্রবার রাতে বাগালী ইউনিয়নের বারোপোতা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি লোহার শাবল ও বটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শহীদুল গাজী (৪৫) কয়রা থানাধীন উলা গ্রামের মৃত দ্বারা গাজীর ছেলে।

জানা যায়, গত ৩০ মে (শুক্রবার) দুপুরে গ্রেপ্তারকৃত শহিদুল গাজী বসতঘরে তার স্ত্রী তাসলিমা খাতুন (৩৮) কে মারপিট করছিলো। তাসলিমা খাতুন এর ডাক চিৎকারে গ্রেপ্তারকৃত শহিদুল গাজীর ছোট ভাই সাহেব আলী গাজী (৩৬) তার ভাইয়ের নিকট হতে ভাবি তসলিমা খাতুনকে ছাড়িয়ে নেয়। এর প্রেক্ষিতে শহিদুল গাজী রাগান্বিত হয়ে তার হাতে থাকা লোহার শাবল দিয়ে সাহেব আলী গাজীর মাথায় আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে বটি দিয়ে ভিকটিমের গলায় পোঁচ দিয়ে তাকে হত্যা করে।

এই ঘটনায় কয়রা থানায় একটি হত্যা মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ সুপার মো: আরিফুল ইসলার এর নির্দেশনায় এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় কয়রা থানার এসআই (নিঃ)/ মোঃ তারেক মাহমুদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা