আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে সনদপত্র তুলে দেন-খুলনা পুলিশ কমিশনার
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৫
নিউজ ডেক্স
ইমাম প্রশিক্ষণ একাডেমি খুলনা কেন্দ্রের ১১৭৪তম ব্যাচে নিয়মিত কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২৬মে)সকাল সাড়ে১০ টায় এ আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোঃ আনিসুজ্জামান সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ইমামগণ সমাজের নৈতিক দিকনির্দেশক। ধর্মপ্রাণ মুসল্লীরা আপনাদেরকে অনুসরণ করতে ভালবাসে। আপনাদের কর্মকান্ডের মাধ্যমে সমাজে শান্তি, সহমর্মিতা ও মূল্যবোধ ছড়িয়ে পড়তে পারে। এই প্রশিক্ষণ শুধুমাত্র একটি সনদ প্রাপ্তির জন্য নয়, এটি একটি দায়িত্বের প্রতীক। সরকার ধর্মীয় শিক্ষাকে আধুনিক ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনার উপ-পরিচালক কৃষিবিদ এ বি এম তবিবুর রহমান।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.