কাজী আতিক
খুলনা এবং র্যাব-৬ ও র্যাব-৮, এর যৌথ অভিযানে গোপলগঞ্জ হতে নাবালিকা ভিকটিম উদ্ধার পূর্বক অপহরণকারী মূলহোতাকে আটকা করেছে র্যাব-৬।
মামলার ঘটনার সূত্রে জানা যায়, ভিকটিম ৭ম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রী। (২১ মে) রাত্র অনুমান ০২.৩০ এর সময় আটককৃত ০১নং আসামিসহ অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা বাদীর বসতঘরে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে জোর পূর্বক অপহরণ করে একটি প্রাইভেটকারে যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ভিকটিমকে না পেয়ে অপহরণের সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার বিষয়টি জানতে পেরে র্যাব-৬, এবং র্যাব-৮, এর যৌথ আভিযানিক দল ভিকটিম উদ্ধার ও আসামিকে লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও অভিযান কার্যক্রম চলমান রাখেন।
এরই ধারাবাহিকতায় ২৪ মে সময় ২০.৫৫ ঘটিকা, র্যাব-৬, এবং র্যাব-৮, এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বেদগ্রাম বায়বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধারপূর্বক মামলার এজাহারনামীয় ১নং আসামি সাগর করাতী (২৩), পিতা-মনু করাতী, সাং- উত্তর বিরাঙ্গল,থানা-মাদারীপুর সদর,জেলা-মাদারীপুরকে আটক করে।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।