• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সাতক্ষীরায় জাল ডলার ও জাল টাকা ছাপানোর মেশিনসহ গ্রেপ্তার ২

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৫১ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরায় অবৈধ জাল ডলার ও জাল টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় শহরের কাটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নাঈম হোসেন (৩০) ও একই উপজেলার কাটুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু রাসেল (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, পাঞ্চ মেশিন, ১০ টা দেশের জাল মুদ্রাসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করে যৌথ বাহিনী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ৩৭ বীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলমগীর এর নেতৃত্বে শহরের কাটিয়া এলাকার আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। এসময় জাল ডলার ও জাল টাকা ছাপানো চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে বিদেশি জাল মুদ্রা, জাল ডলার ও জাল টাকা ছাপানোর মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়।

এবিষয়ে আরো তথ্য উদঘাটনে গ্রেপ্তারকৃতদের সাতক্ষীরা সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সাতক্ষীরা যৌথ বাহিনী একটি নির্ভরযোগ্য সূত্র তথ্য নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা