• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত

অরুপ জোদ্দার, স্টাফ রিপোর্টার / ৪১৫ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:

 

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার(২১ মে) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

কর্মশালায় প্রধান অতিথি জানান, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা করার জন্য শুধু আইন-ই যথেষ্ট নয়। গণমাধ্যমকর্মীদের বিচক্ষণতা এবং নীতি-নৈতিকতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের দক্ষতা অর্জনের জন্য এ সংক্রান্ত জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। দেশের প্রতি আমাদের সকলেরই দায়বদ্ধতা রয়েছে। তাই প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা উচিত। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের অনুসরণীয় আচরণবিধি মেনে চলা উচিত। তাছাড়া প্রেস কাউন্সিল কর্তৃক প্রণীত সাংবাদিকদের শপথনামা মেনে চলার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। গণমাধ্যমকর্মীদের কাজের স্বার্থে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর থেকে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য-উপাত্ত সংগ্রহের বিদ্যমান সুযোগ কাজে লাগানো যেতে পারে।

কর্মশালার দুটি সেশনে ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি পালনের গুরুত্ব’ এবং ‘অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে গণমাধ্যমকর্মীরা ইতিবাচক সাংবাদিকতার বিকাশে তাদের ভাবনাগুলো তুলে ধরেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। কর্মশালায় রির্সোস পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান।

 

প্রশিক্ষণ কর্মশালায় খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা