• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

খুলনা ভীষণ ডেক্স।কাজী আতিক / ৮৯ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

নিউজ ডেক্স
খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম (৪৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বেলা পৌনে ১১ টার দিকে তাকে নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে আটক করা হয়।

আটক ওই যুবক সুনামগঞ্জ জেলার বিশ্রামপুর উপজেলার মাজের ট্যাক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো: ইউসুফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জাল টাকার একটি চালান অন্য জেলা থেকে খুলনায় আসছে। এমন সংবাদ পেয়ে থানা পুলিশ সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোষ্ট বসান। তারা ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে অভিযান চালায়। ওই পরিবহনের একটি আসনে বসা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তার দেহ এবং সাথে থাকা ব্যাগটি তল্লাশি করে। এ সময়ে পুলিশ তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০০ টাকা নোটের ১০ বান্ডিল টাকা উদ্ধার করে। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেগুলো জাল টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি আরও জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা