• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

১৭ পুলিশ সুপারকে বদলি

খুলনা মিশন ডেক্স। কাজী আতিক / ৭৫ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

নিউজ দেক্স

পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়। আজ সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এ ক এম জহিরুল ইসলামকে, পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে, আরএমপির এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে যারা বদলি হলেন-
পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পাকশি রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরের আতিয়া হুসনাকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, এসবির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নুর রেজওয়ানা পারভীরকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এবং এসবির পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা