নিউজডেক্স মাগুরায় ১৮ মে গভীর রাতে সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আলোকদিয়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে রিপন (৪০) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আলম মোল্লার ছেলে রাজিবের (৩০) কাছে একটি সিগারেট চান। এ সময় রাজিব রিপনকে ইজিবাইক চোর সন্দেহে গাছের সাথে বেঁধে মারধর করে। এ ঘটনার খবর পেয়ে রিপনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরস্পর বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। ঝগড়া ও কথাকাটাকাটির একপর্যায়ে রাজিবের চাচাতো ভাই আলম মোল্লার ছেলে আলআমিন (২৩) ঘর থেকে একটি ধারালো ছুরি এনে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে রিপনের পরিবারের চার সদস্য জখম হন। আহতদের মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসান (১৮) নামে একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসান আলোকদিয়া গ্রামের পাঞ্জু শেখের ছেলে।এ ছাড়া আলোকদিয়া গ্রামের বাসিন্দা আহত মিজান (৪৮) ও শিপন (৪২) ও পাঞ্জু শেখের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে পুলিশ ঐ এলাকায় অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা কেউ আটক হয়নি ।