• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সাতক্ষীরার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ বোতল উইনস্ রেক্স মাদক সহ আটক ১

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৭৭ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভোমরা সীমান্ত থেকে ফেনন্সিডিলের বিকল্প ভয়ংকর মাদক ৫০ বোতল উইনস্ রেক্স সহ এক যুবক আটক হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে নটারদিকে সদরের ভোমরা সীমান্তের শাখরা গুচ্ছ গ্রামের মোড়ে এআটকের ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মোঃ রাসেল হোসেন (২৪)। সে পার্শ্ববর্তী হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকার মোঃ আইয়ুব হোসেন গাজী’র ছেলে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ভোমরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে চোরাপথে আসা ফেনন্সিডিলের বিকল্প মাদক ৫০ বোতল উইনস্ রেক্স (WINCEREX Cough Syrup) সহ এক চোরাকারবারিকে আটক করে। উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা