• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

ভারত-চীন সংঘর্ষ বাঁধিয়ে ফায়দা লুটের চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব : রাশিয়া

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ২৬৭ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেক্স

ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এমন দাবি করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভের দাবি, ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। ‘ডিভাইড অ্যান্ড রুল’ অঙ্ক কষে এশিয়ার দুই শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তত্পর পশ্চিমের দেশগুলো। আর্থিকভবে তাদের দুর্বল করার এ ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিন। পশ্চিমের দেশগুলো চীনবিরোধী মনোভাব তুলে ধরতে ঐ অঞ্চলকে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ হিসেবে উল্লেখ করতে শুরু করেছে। ওদের পরিকল্পনা এর ফলে আমাদের দুই বন্ধু রাষ্ট্র ভারত ও চীনের মধ্যে সংঘাত আরো তীব্র হবে।’

রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, ল্যাভরভ আরো দাবি করেন, শুধু তাই নয়, পশ্চিমা দুনিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সম্মিলিত গোষ্ঠী দ্য অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনের (আসিয়ান) ভূমিকাকে দুর্বল করতে তত্পর।

ল্যাভরভ বলেন, ‘বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো পশ্চিমারা এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়।’

উল্লেখ্য, আসিয়ান হলো আর্থিক ও নিরাপত্তাসংক্রান্ত সহযোগিতা তৈরির লক্ষ্যে ১০ দেশকে নিয়ে গঠিত একটি গোষ্ঠী। যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন সিংগাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম।

পশ্চিমের ষড়যন্ত্র ফাঁস করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এশিয়ায়। ভারতও অর্থনৈতিকভাবে নজর কাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে দুই দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে লাভ পশ্চিমা বিশ্বের। এশিয়ার বাকি দেশগুলোকে সহজে ব্যবহার করতে পারবে আমেরিকাসহ ইউরোপের অন্যান্য দেশগুলো। তাই আপাতত চীন ও ভারত দুই প্রতিবেশীর আধিপত্য কমাতে দুই জনকে সংঘাতের ময়দানে মুখোমুখি দাঁড় করাতে সক্রিয় হয়েছে পশ্চিমারা। —এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা