• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

টাঙ্গাইলে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গনধোলাই দিয়ে গাছে বেঁধে রেখেছেন জনগন

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৬৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

নিউজ ডেক্স
টাঙ্গাইলের মির্জাপুরে চাঁন মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চাঁন মিয়াকে গণধোলাই দিয়ে গাছে বেঁধে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।১৫ মে বেলা ১১টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।আটক হওয়া চাঁন মিয়া মুন্সি উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের মৃত ইয়াসিন মুন্সীর ছেলে।

বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল শিশুটি। এ সময় চাঁন মিয়া শিশুটিকে ডেকে নিয়ে পাশের একটি খেতে নিয়ে যায়। পরে সেখানে ওই শিশুটিকে ধর্ষণেরচেষ্টা করে সে। এ ঘটনায় স্থানীয়রা দেখে চাঁন মিয়াকে আটক করে গণধোলাই দেয়। পরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়ের হয়েছে। ১৬মে সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা