• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত

খুলনার বটিয়াঘাটার মেয়ে জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে- পুষ্পিতা 

অরুপ জোদ্দার, স্টাফ রিপোর্টার / ৪৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

 

বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে গত ইংরেজি ১৪-মে ২০২৫ তারিখ বুধবার জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় সদর দপ্তরের শামস্ হলে অনুষ্ঠিত হয় । বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশের সহকারি ডিআইজি ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির প্রোগ্ৰাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির ( সংগঠন , গবেষণা ও মূল্যায়ন) সদস্য ড.খ,ম কবিরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির সদস্য মেহনাজ খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ । উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পুষ্পিতা মন্ডল । ইতিপূর্বে পুষ্পিতা মন্ডল উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে চেম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে । তার সাফল্যের পিছনে পিতা- মাতা, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, স্কাউটস শিক্ষক ও উপজেলা প্রশাসনের অসামান্য অবদান রয়েছে বলে পুষ্পিতা মন্ডল জানায় । অন্যদিকে তার এই সাফল্য শুধু বটিয়াঘাটা উপজেলা নয় সারা বাংলাদেশের সাফল্য বলে জানিয়েছে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । তিনি পুষ্পিতা মন্ডলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা