আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক মহিলা কাউন্সিলর রেকসোনা কালাম লিলি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৫
নিউজ ডেক্স আওয়ামীলীগের ৩১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা এবং ২৯, ৩০ এবং ৩১ নং ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক মহিলা কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ ১৩ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর খুলনা সদর থানাধীন সার্কিট হাউজে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে জুলাই-আগস্ট/২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী রেকসোনা কালাম লিলি (৫০),স্বামী-মৃত আবুল কালাম, সাং-বড় কড়িয়া, থানা-রূপসা, এ/পি সাং-হোল্ডিং নং-৬৪/১, মহিলা কাউন্সিলরের গলি, থানা-লবণচরা, খুলনা।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.