• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

রূপসা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৬৯ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

নিউজ ডেক্স

খুলনার খানজাহান আলী সেতু সংলগ্ন হিরনের ঘাট নামক স্থান থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ৮ টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডিকে ডেকেছে রূপসা নৌ পুলিশ।

স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে অজ্ঞাতনামা ওই যুবকের ভাসমান মরদেহ স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত করে। রাত সাড়ে ৮ টার দিকে তার মরদেহ নৌ পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের এ প্রতিবেদককে বলেন, রাত ৮ টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন করা হয়। তখন তাকে বিপরীত থেকে জানানো হয় খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে উত্তর পাশে একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ স্থলে তুলে আনেন। তিনি আরও বলেন, মরদেহের পরনে ব্লু রংয়ের পঞ্জাবি এবং সাদা রংয়ের পায়জামা ছিল। তার পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি টিমকে জানানো হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা