নিউজ ডেক্স
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ শনিবার (১০মে)সাচিবুনিয়া এলাকা থেকে মাদক কারবারি ১) আনোয়ার হোসেন (৩৩), পিতা-শহিদুল ইসলাম, সাং-বংশীপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-দারোগা ভিটা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এবং ২) মোঃ রানা খাঁ (২৮), পিতা-মোঃ জলিল খাঁ, সাং-কাটাবুনিয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-শান্তিনগর, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।