• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

বেনাপোলে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ২

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৮৫ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

নিউজ ডেক্স

যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বাংলাদেশী দুই হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার (১০ মে) ভোরে ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা দেশের পাবনা জেলা সদরের জালালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২ ) এবং একই থানার কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২২)। এরা গত পাঁচ বছর আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিল।

ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম দুইজন অবৈধ অনুপ্রবেশকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪৯ বিজিবির আওতাধীন ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া পোস্ট এলাকা দিয়ে দুইজন লোক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় টহল বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা