• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

রবীন্দ্র-জন্মবার্ষিকীর দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১০৪ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিউজ ডেক্স
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (শুক্রবার) বিকেলে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনাা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধারা সূচিত হয়েছিল খুলনার রূপসার পিঠাভোগে। তাই কবির সাহিত্যের সাথে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনধারা ও প্রকৃতির সাথে গভীর মিল পাওয়া যায়। তিনি কবির সাহিত্য ও কৃষিচিন্তার উপর গুরুত্বারোপ করে বলেন, খুলনাসহ দেশের উন্নয়নে কবিগুরুর কৃষি ও অর্থনীতির চিন্তা অনুসরনীয়।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশের প্রকৃতি’ বিষয়ে মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ ও খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আগামীকাল ১০ মে বিকেল সাড়ে চারটায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা