• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সাতক্ষীরায় সিলডেনাফিল ট্যাবলেটসহ ১১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৪০ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

শেখ ফারুক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেটসহ এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৯ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ঘোনা, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, সুলতানপুর ও বাকাল চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে তারা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর বিওপির সদস্যরা ১০০ পিচ ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর সদস্যরা ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঘোনা বিওপির সদস্যরা ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বাকাল চেকপোস্ট এর সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, সুলতানপুর বিওপির সদস্যরা ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কালিয়ানী বিওপির সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত এ সব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা